বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিনয়াপল্টনে ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ

নয়াপল্টনে ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
নয়াপল্টনে ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ

বিএনপির তিন অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত হচ্ছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের তরুণদের সামনে দলের রাষ্ট্রদর্শন, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আয়োজকরা আশা করছেন, ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে প্রায় ১৫ লাখ তরুণ-তরুণী এই সমাবেশে অংশ নেবেন।

সমাবেশে আরও উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

উল্লেখ্য, তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়াতে বিএনপির এই তিনটি অঙ্গসংগঠন মে মাসজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় ইতোমধ্যে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার এই আয়োজন হচ্ছে পুরো কর্মসূচির শেষ ধাপ।