বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমজাতীয়অনির্দিষ্টকালের জন্য দেশজুড়ে জুয়েলারি দোকান বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য দেশজুড়ে জুয়েলারি দোকান বন্ধ ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি রিপনুল হাসানের গ্রেফতারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৯ মে) থেকে ঢাকাসহ সারাদেশে সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাজুস।

এর আগে, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তাঁতীবাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করে। এ ঘটনার পর জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

সরেজমিনে দেখা গেছে, ঘোষণার পরিপ্রেক্ষিতে রাজধানীর সব জুয়েলারি শোরুম বন্ধ রয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আশপাশের জুয়েলারি দোকানগুলোতেও তালা ঝুলতে দেখা গেছে।

দোকানের কর্মচারীরা জানান, মালিকদের নির্দেশে তারা দোকান খুলছেন না। এদিকে বাজুস নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশজুড়ে সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে এবং প্রয়োজনে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।