বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › প্রথমবার সরকারপ্রধান হিসেবে লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবার সরকারপ্রধান হিসেবে লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

favicon
সাইফুল আলম মিরাজ
প্রথমবার সরকারপ্রধান হিসেবে লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লালমনিরহাট শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থাপনা সাজিয়ে তোলা হচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। পাশাপাশি জেলা শহরের কালেক্টরেট মাঠে নির্মাণ করা হচ্ছে বিশাল প্যান্ডেল। সেখানে মঞ্চসহ প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতের কাজও চলছে পুরোদমে।


সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে লালমনিরহাটে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন।


এরপর মহেন্দ্রনগর পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে একটি জনসভায় যোগ দেবেন সরকারপ্রধান।


সফরের শেষ পর্যায়ে জেলা শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।