বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

favicon
সাইফুল আলম মিরাজ
৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

সেতু মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে জয়পুরহাট সড়ক বিভাগের আওতাধীন তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প। দ্বিতীয় প্রকল্পে সার্ভিস লেনও অন্তর্ভুক্ত রয়েছে।


কৃষি মন্ত্রণালয়ের ‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (অংশ-১)’ অনুমোদন পেয়েছে।


অন্যান্য দুটি প্রকল্প


এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা এলাকায় অফিসারদের আবাসিক সমস্যা নিরসনকল্পে অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্প অনুমোদন করা হয়েছে।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।