বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিচাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

favicon
ভোরের আলো ডেস্ক:
চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে সেনাবাহিনীর সদস্যরা আটক করেছেন। আটক হওয়া নেতার নাম তরিকুল ইসলাম। তিনি পার্বতীপুর উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে এবং এনসিপি’র স্থানীয় সংগঠক।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৯ মে) রাতে, দিনাজপুরের পার্বতীপুরের মিঠাপুকুর-ফুলবাড়ী রোডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়লাখনি থেকে টেন্ডারকৃত মালামালবাহী দুটি ট্রাক রওনা দেওয়ার পর রাত পৌনে ৮টার দিকে রসুলপুর এলাকায় সেগুলোর গতিরোধ করেন তারিকুল ও তার সহযোগীরা। এ সময় তারা চাঁদা দাবি করেন।

খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করেন। পরে তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।