বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমজাতীয়জাপান সফর শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জাপান সফর শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

favicon
ভোরের আলো ডেস্ক:
জাপান সফর শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শনিবার (৩১ মে) সকাল ১১টা ২০ মিনিটে তিনি টোকিও থেকে রওনা হন।


সফরকালে ড. ইউনূস টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশগ্রহণ করেন। এছাড়া, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে তার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়।


এই সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনীতি, বিনিয়োগ এবং অন্যান্য সহযোগিতা সংক্রান্ত ছয়টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।


উল্লেখ্য, গত বুধবার চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছান প্রধান উপদেষ্টা। এর আগে, মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি জাপানের উদ্দেশে যাত্রা করেন।