সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › জাতীয় ঐক্যের আহ্বানে সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন তারেক রহমান

জাতীয় ঐক্যের আহ্বানে সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন তারেক রহমান

favicon
সাইফুল আলম মিরাজ
জাতীয় ঐক্যের আহ্বানে সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে সোমবার (২৩ নভেম্বর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু হতে যাচ্ছে।


আজ দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। সংলাপে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে।


এর আগে, নাশকতার বিভিন্ন ঘটনায় সংসদে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি জাতীয় ঐক্যের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। পরে ১১ দলও নিজেদের মধ্যে বৈঠক করে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বসছেন সরকারপ্রধান।


এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, দেশের সংকটময় পরিস্থিতিতে সরকারপ্রধান জাতীয় ঐক্যের আহ্বান জানানোয় তার দল সংলাপে সাড়া দিয়েছে। জানা গেছে, অন্যান্য রাজনৈতিক দলকেও পর্যায়ক্রমে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে।


এদিকে, বিরোধী দল জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে আগামী ২৭ বা ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জামায়াতের সংলাপ অনুষ্ঠিত হতে পারে।