সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ তৃতীয় সভা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ তৃতীয় সভা

favicon
ভোরের আলো ডেস্ক:
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ তৃতীয় সভা

পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় এ সভা হওয়ার কথা রয়েছে।


গত সপ্তাহে শ্রমভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় তা স্থগিত করা হয়।


আজকের সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের বেতন কাঠামোর প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে গত ১ নভেম্বর শ্রম মন্ত্রণালয় নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।


বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেন।


সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল, যা পরের মাস থেকে কার্যকর হয়। সেই অনুযায়ী চলতি মাসেই বর্তমান ন্যূনতম মজুরির মেয়াদ শেষ হচ্ছে।


২০২৩ সালে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। সে সময় মজুরি বৃদ্ধি পেয়েছিল ৫৬ শতাংশ।