শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলাটি-টোয়েন্টি ইতিহাসে অনন্য তানজিম, হারের মাঝেও আলো বাংলাদেশের

টি-টোয়েন্টি ইতিহাসে অনন্য তানজিম, হারের মাঝেও আলো বাংলাদেশের

favicon
ভোরের আলো ডেস্ক:
টি-টোয়েন্টি ইতিহাসে অনন্য তানজিম, হারের মাঝেও আলো বাংলাদেশের


পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারলেও বাংলাদেশের জন্য ছিল কিছু প্রাপ্তি। বিশেষ করে পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব রচনা করেছেন ইতিহাস। এমন এক রেকর্ড গড়েছেন, যা এখন পর্যন্ত আইসিসির পূর্ণ সদস্যভুক্ত কোনো দেশের ব্যাটারই করতে পারেননি।


শুক্রবার (৩০ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ হেরে যায় ৫৭ রানে। এই হারের ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গিয়ে সিরিজ নিশ্চিত করে ফেলে স্বাগতিক পাকিস্তান।


শুরুর দিকে তানজিদ হাসান তামিম ১৯ বলে ৩৩ রানের ইনিংসে ভালো সূচনা এনে দিলেও এরপর একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। ৯.৫ ওভারে যখন স্কোরবোর্ডে ৭৭/৭, তখন মাঠে নামেন তানজিম হাসান।


ম্যাচ তখন কার্যত পাকিস্তানের দখলে থাকলেও, তানজিম একাই লড়াই চালিয়ে যান। ছয় ও চারের ফুলঝুরিতে মাত্র ৫টি ছক্কা ও ১টি চারে পূর্ণ করেন তার ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ফিফটি। ৯ নম্বরে নেমে টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম কোনো ব্যাটার হিসেবে হাফ-সেঞ্চুরির এই রেকর্ড গড়েন তিনি।


বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান আসে তার ব্যাট থেকেই। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন তামিম। পাকিস্তানের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন লেগ স্পিনার আবরার আহমেদ, যিনি ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন।


প্রথম ম্যাচেও বাংলাদেশ হেরেছিল ৩৭ রানে, যেখানে পাকিস্তান তোলে ২০১ রান। সেই ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন পেসার হাসান আলি।

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে রবিবার, ১ জুন।