বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে: রিজভী

পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে: রিজভী

favicon
ভোরের আলো ডেস্ক:
পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে: রিজভী

ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কোনো আধিপত্যবাদী শক্তির সহায়তা নিয়ে পলাতক শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবেন না।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।


রিজভী দাবি করেন, বর্তমান সরকার বল প্রয়োগ করে কোনো হত্যাকাণ্ড ঘটায়নি। বরং বিএনপির নেতাকর্মীরাই হত্যার শিকার হয়েছেন।


এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যারা বাংলাদেশকে কখনোই ভালোবাসেনি, তারাই পেছন থেকে ফ্যাসিস্টদের শক্তি জোগাচ্ছে।


সরকারের উন্নয়নকাজ বাধাগ্রস্ত করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।