বুধবার , ২৫ নভেম্বর ২০২৬
বুধবার , ২৫ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › শেখ হাসিনার ফেরার ঘোষণায় ঐক্যের প্রয়োজন নেই: হামিদুর রহমান আযাদ

শেখ হাসিনার ফেরার ঘোষণায় ঐক্যের প্রয়োজন নেই: হামিদুর রহমান আযাদ

favicon
ভোরের আলো ডেস্ক:
শেখ হাসিনার ফেরার ঘোষণায় ঐক্যের প্রয়োজন নেই: হামিদুর রহমান আযাদ

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে এখন যদি জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা দেখা দেয়, তাহলে সেই ঐক্যের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, সত্যিকারের ঐক্য চাইলে সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।


বুধবার দুপুরে বাংলাদেশ সুশীল ফোরাম আয়োজিত মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে হামিদুর রহমান আযাদ বলেন, আলোচনায় থাকার এবং সরকারকে চাপে ফেলার উদ্দেশ্যেই পতিত স্বৈরাচার বারবার ফিরে আসার কথা বলছেন।


তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পর ২০২৪ সালে দেশ গঠনের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সংস্কার ও দৃশ্যমান বিচার না হওয়ার কারণে তা কাজে লাগানো যায়নি।


আযাদ বলেন, জিয়াউল হক ১১৫ জনকে হত্যা করেও ভিআইপি সুবিধায় কারাগারে আছেন। অথচ পতিত সরকারের আমলে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষদের কারাগারে মানবেতর পরিস্থিতিতে রাখা হয়েছিল।


তিনি আরও বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের কনডেম সেলে থাকার কথা। সেখানে তারা যেভাবে বিশেষ প্রটোকল পাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন রয়েছে।