বুধবার , ২৫ নভেম্বর ২০২৬
বুধবার , ২৫ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › আওয়ামী লীগ নেতাদের ব্যবসার অর্থ নাশকতায় ব্যয় হচ্ছে: দুলু

আওয়ামী লীগ নেতাদের ব্যবসার অর্থ নাশকতায় ব্যয় হচ্ছে: দুলু

favicon
ভোরের আলো ডেস্ক:
আওয়ামী লীগ নেতাদের ব্যবসার অর্থ নাশকতায় ব্যয় হচ্ছে: দুলু

আওয়ামী লীগের নেতাদের ব্যবসা-বাণিজ্য এখনো অব্যাহত রয়েছে এবং সেখান থেকে অর্জিত অর্থ নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যয় হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।


বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে তিনি এ দাবি করেন।


সমাবেশে দুলু বলেন, ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হতে পারে, তাহলে শেখ হাসিনারও ফাঁসি হবে।


উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগে এই সরকারকে ক্ষমতাচ্যুত করার কোনো সম্ভাবনা নেই।


সমাবেশে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকরের দাবিও জানান বিএনপির এই নেতা।