প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে সচিবালয়ে এনসিপির প্রতিনিধি দল
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে সংলাপে অংশ নিতে সচিবালয়ে গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন। নাহিদ ইসলাম ছাড়া প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন।
সম্প্রতি দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতার ঘটনায় রাজনৈতিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে এ সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত বুধবার সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নেওয়া হয়। আজ এনসিপির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হচ্ছে।