১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ
ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচির সূচনা উপলক্ষে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, আগামী ১ ডিসেম্বর দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। সমাবেশের পাশাপাশি সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।
ডিসেম্বরের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়ে শুক্রবারের যৌথ সভায় মূলত আলোচনা হয়েছে বলে জানান রুহুল কবির রিজভী।