শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › জামায়াত এককভাবে নয়, ১১ দল একসঙ্গে সংলাপে বসবে

জামায়াত এককভাবে নয়, ১১ দল একসঙ্গে সংলাপে বসবে

favicon
ভোরের আলো ডেস্ক:
জামায়াত এককভাবে নয়, ১১ দল একসঙ্গে সংলাপে বসবে

জামায়াত এককভাবে নয়, ১১ দলীয় ঐক্য একসঙ্গে জাতীয় সংলাপে অংশ নেবে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।


শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।


হামিদুর রহমান আযাদ বলেন, বিভিন্ন দাবি আদায়ে ১১ দলীয় ঐক্য সম্মিলিতভাবে রাজপথে রয়েছে। এ কারণে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংলাপে জামায়াত এককভাবে অংশ নেবে না।


তিনি জানান, জুলাই সনদ ও গণভোটকে ভিত্তি করেই ১১ দল প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চায়। জুলাই সনদ অনুযায়ী ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার অঙ্গীকার থাকলেও রাজনৈতিক দলগুলো বর্তমানে সেই অবস্থান থেকে সরে গেছে বলে মন্তব্য করেন তিনি।


সরকার যথাযথভাবে দায়িত্ব পালন না করায় রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন ১১ দলের সমন্বয়ক।


তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোটকে পাশ কাটিয়ে সংলাপে বসার কোনো সুযোগ নেই। এ দুটি বিষয়কে সামনে রেখেই ১১ দলীয় ঐক্য সংলাপে অংশ নেবে।