শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি, সরকারের অবস্থান দেখছে না জামায়াত: শফিকুর রহমান

ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি, সরকারের অবস্থান দেখছে না জামায়াত: শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি, সরকারের অবস্থান দেখছে না জামায়াত: শফিকুর রহমান

ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। অথচ এ বিষয়ে সরকারের কোনো অবস্থান দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।


জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় দেশে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, নির্বাচনের পরদিন থেকেই সরকার জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বিশেষ সংবিধান সংশোধন কমিটি একটি অসাংবিধানিক কমিটি বলেও মন্তব্য করেন তিনি।


ডা. শফিকুর রহমান বলেন, দেশে বেপরোয়া চাঁদাবাজি, কমিশন বাণিজ্য ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। মেয়ে শিশুদের ওপর নির্যাতনও বেড়ে গেছে। এসব ঘটনার জন্য সরকারদলীয় নেতাকর্মীরা দায়ী বলে অভিযোগ করেন তিনি।


সংসদ ও আদালতের মধ্যে লুকোচুরি খেলা হোক, তা তার দল চায় না বলেও জানান জামায়াত আমির।


এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সংলাপে বসার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত দলীয় দাবি নিয়ে নয়, জনগণের দাবি নিয়ে সংলাপে বসবে।


সম্প্রতি গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গেও প্রশ্ন তোলেন জামায়াত আমির। সেখানে সরকারদলীয় তিনজন সংসদ সদস্য থাকা সত্ত্বেও তারা এলাকার মজলুম মানুষের খোঁজ নিয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন করেন তিনি।