রবিবার , ২৯ নভেম্বর ২০২৬
রবিবার , ২৯ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › দেশকে অস্থিতিশীল করতে হত্যার রাজনীতি চালাচ্ছে পতিত ফ্যাসিবাদীরা: রিজভী

দেশকে অস্থিতিশীল করতে হত্যার রাজনীতি চালাচ্ছে পতিত ফ্যাসিবাদীরা: রিজভী

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশকে অস্থিতিশীল করতে হত্যার রাজনীতি চালাচ্ছে পতিত ফ্যাসিবাদীরা: রিজভী

দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে শ্রমিক আন্দোলন ঘিরে ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার তথ্যকে অপপ্রচার বলে দাবি করেছেন তিনি।


শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


রুহুল কবির রিজভীর মতে, গণতন্ত্র ও মানবাধিকারের নীতিমালা মেনে আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তারেক রহমানের সরকার।


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলেও দেশীয় গণমাধ্যমে তা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না। প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমেও ধূসর রয়েছে বলে মন্তব্য করেন তিনি।