মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমজাতীয়বাংলাদেশকে উৎপাদন হাবে রূপান্তরের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের, চীনা বিনিয়োগকারীদের উদ্দেশে বক্তব্য

বাংলাদেশকে উৎপাদন হাবে রূপান্তরের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের, চীনা বিনিয়োগকারীদের উদ্দেশে বক্তব্য

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশকে উৎপাদন হাবে রূপান্তরের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের, চীনা বিনিয়োগকারীদের উদ্দেশে বক্তব্য

বাংলাদেশকে একটি আঞ্চলিক উৎপাদন কেন্দ্রে রূপান্তর করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে আয়োজিত চীন-বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

উদ্বোধনী বক্তব্যে ড. ইউনূস বলেন, “চলতি বছর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হচ্ছে। এই উপলক্ষকে কাজে লাগিয়ে আমাদের এমন এক ভবিষ্যৎ গড়তে হবে, যা হবে আকাশছোঁয়া।” তিনি আরও জানান, সম্মেলনে চীনের প্রায় ১৫০ জন ব্যবসায়ী অংশ নিয়েছেন, যা দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আদর্শ গন্তব্য। চীনা কোম্পানিগুলোর বড় বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।” তিনি আরও উল্লেখ করেন, “গত এপ্রিলেই আমরা সফলভাবে বিজনেস সামিট আয়োজন করেছি। আর আজকের এই চায়না ডেলিগেশন আমাদের জন্য আরেকটি বড় সুযোগ।”

ড. ইউনূস আশ্বাস দেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) চীনা বিনিয়োগকারীদের সকল ধরনের সহায়তা ও সহযোগিতা দেবে, যাতে তারা নির্বিঘ্নে ব্যবসা সম্প্রসারণ করতে পারেন।

এই সম্মেলনকে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।