বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
হোমজাতীয়ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি: প্রেস সচিব

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি: প্রেস সচিব

favicon
ভোরের আলো ডেস্ক:
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি: প্রেস সচিব

ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচন ৩০ জুনের মধ্যে অবশ্যই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, "নির্বাচন এর আগেও হতে পারে, তবে ৩০ জুনের পর নয়। এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, এমনকি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বা মে মাসেও— কিন্তু নির্ধারিত সময়সীমা ৩০ জুনের মধ্যে শেষ করতে হবে।"

রোববার (১ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সদ্য সমাপ্ত জাপান সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, সোমবার (২ জুন) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা সংলাপের উদ্বোধন করবেন।

তিনি বলেন, “সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সব রাজনৈতিক দলকে আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আশা করছি, দ্বিতীয় দফার এই সংলাপ দ্রুত শেষ হবে এবং এর ভিত্তিতে ‘জুলাই চার্টার’ নিয়ে একটি সুস্পষ্ট ঘোষণা দেওয়া সম্ভব হবে।”

এর আগে রাজনৈতিক সংস্কার ও একটি সর্বজনগ্রাহ্য নির্বাচনের লক্ষ্যে সরকার একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে। এই কমিশনের মাধ্যমে সব দলকে আলোচনায় যুক্ত করে নির্বাচন সংক্রান্ত রূপরেখা চূড়ান্ত করার চেষ্টা চলছে।