মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমজাতীয়ঈদে ঢাকার নিরাপত্তায় ১০০% আশ্বস্ত স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে ঢাকার নিরাপত্তায় ১০০% আশ্বস্ত স্বরাষ্ট্র উপদেষ্টা

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদে ঢাকার নিরাপত্তায় ১০০% আশ্বস্ত স্বরাষ্ট্র উপদেষ্টা


আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “ঢাকার নিরাপত্তা নিয়ে আমি ১০০ ভাগ কনফিডেন্ট। ঈদকে কেন্দ্র করে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”


শুক্রবার (৬ জুন) জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


তিনি জানান, ঈদের দিন রাজধানীর প্রতিটি অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫০০টি পেট্রোল টিম কাজ করবে। এ ছাড়া পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঈদের ছুটিতেও মাঠে থাকবেন, যাতে দেশের সর্বত্র নিরাপত্তা নিশ্চিত করা যায়।


ঈদের জামাত প্রসঙ্গে তিনি বলেন, “প্রতি বছরের মতো এবারও সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। জাতীয় ঈদগাহে মুসল্লিদের জায়নামাজ আনতে হবে না—সব ব্যবস্থাই করা হয়েছে। শুধু প্রার্থনা করছি, যেন বৃষ্টি না হয়। যদি বৃষ্টি হয়, তাহলে ঈদের প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।