বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
হোমজাতীয়ঈদুল আজহা উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ঈদুল আজহা উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদুল আজহা উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ভাষণটি সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এ ভাষণে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাবেন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরবেন। একই সঙ্গে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবেন তিনি।

উল্লেখ্য, আগামীকাল শনিবার (৭ জুন) সারা দেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।