শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলাআইপিএল উৎসবের ট্র্যাজেডি: ভিরাট কোহলির দিকে অভিযোগের তীর

আইপিএল উৎসবের ট্র্যাজেডি: ভিরাট কোহলির দিকে অভিযোগের তীর

favicon
ভোরের আলো ডেস্ক:
আইপিএল উৎসবের ট্র্যাজেডি: ভিরাট কোহলির দিকে অভিযোগের তীর

আইপিএল ট্রফি জয়ের পর উল্লাসে মেতে ওঠা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) এবার পড়েছে বড় ধরনের বিতর্কে। উৎসবের সময় স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু ঘটনায় এবার দায় চাপানো হয়েছে দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলির ওপর।


টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ব্যাঙ্গালুরুর কাবন পার্ক থানায় কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সমাজকর্মী এইচ এম ভেঙ্কটেশ। যদিও এখন পর্যন্ত কোনো এফআইআর (FIR) হয়নি।


ভেঙ্কটেশের অভিযোগ, কোহলি আইপিএলের মাধ্যমে ‘জুয়ার সংস্কৃতি’ উৎসাহিত করছেন, যা বিপুল জনসমাগমের কারণ হয়ে উঠেছে। তার ভাষায়, “আইপিএল খেলা নয়, এটি জুয়া— যা ক্রিকেটকে কলুষিত করেছে।” সেই আবহেই স্টেডিয়ামের বাইরে এত ভিড় হয়, যা মৃত্যুর ঘটনায় রূপ নেয়।


এই অভিযোগের ভিত্তিতে ব্যাঙ্গালুরু পুলিশ জানায়, এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চলমান তদন্তের অংশ হিসেবেই এটি বিবেচনা করা হবে। ঘটনার পর এখন পর্যন্ত আরসিবির একজন সিনিয়র কর্মকর্তা নিখিল সোসলে এবং তিন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।