বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিভুল বোঝাবুঝি দূর করতে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চান টিউলিপ সিদ্দিক

ভুল বোঝাবুঝি দূর করতে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চান টিউলিপ সিদ্দিক

favicon
ভোরের আলো ডেস্ক:
ভুল বোঝাবুঝি দূর করতে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চান টিউলিপ সিদ্দিক

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক লন্ডনে অবস্থানরত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়েছেন। সম্প্রতি পাঠানো এক চিঠিতে তিনি এই সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন। বিষয়টি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।


টিউলিপ চিঠিতে লিখেছেন, তার খালা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাবিগুলো নিয়ে তৈরি ভুল বোঝাবুঝি দূর করতেই এই আলোচনার প্রয়োজন।


প্রসঙ্গত, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অনুপস্থিতিতে বিচার শুরুর পরপরই টিউলিপ সিদ্দিক ও তার মা শেখ রেহানার বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার করে জমি অর্জন’-এর অভিযোগ তোলে দুদক।


অভিযোগ অনুযায়ী, তারা ৭,২০০ বর্গফুট জমি অবৈধভাবে পেয়েছেন। তবে টিউলিপ এসব অভিযোগ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেন এবং জানান, বাংলাদেশে তার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই।


টিউলিপ আরও জানান, লন্ডনে তার আইনজীবীরা দুদকের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও কমিশন সাড়া দেয়নি। বরং ঢাকার একটি ‘অজানা ঠিকানায়’ নথি পাঠানো হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা বা শুনানির আনুষ্ঠানিক তথ্যও তিনি পাননি।


এই বিতর্কের কারণে সম্প্রতি তিনি ব্রিটিশ সরকারের ‘সিটি মন্ত্রী ও অর্থনৈতিক সচিব’ পদ থেকে পদত্যাগ করেন। তিনি বলেন, এসব অভিযোগ নতুন সরকারকে বিভ্রান্ত করতে পারে বলে তিনি পদত্যাগ করেছেন।


এদিকে, অধ্যাপক ড. ইউনূস ৯ জুন থেকে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন। সফরে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।