শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলাসিঙ্গাপুর ম্যাচে অভিষেক শমিত সোমের, শুরু থেকে খেলবেন হামজা ও ফাহামেদুল

সিঙ্গাপুর ম্যাচে অভিষেক শমিত সোমের, শুরু থেকে খেলবেন হামজা ও ফাহামেদুল

favicon
ভোরের আলো ডেস্ক:
সিঙ্গাপুর ম্যাচে অভিষেক শমিত সোমের, শুরু থেকে খেলবেন হামজা ও ফাহামেদুল

সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচে অভিষেক হতে যাচ্ছে প্রবাসী তারকা শমিত সোমের। বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা এই তিন প্রবাসী ফুটবলার—শমিত সোম, হামজা চৌধুরী ও ফাহামেদুল ইসলামকে রেখেই একাদশ সাজিয়েছেন।


ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেললেও সিঙ্গাপুর ম্যাচে একাদশে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। ভুটান ম্যাচ থেকে আরও দুই পরিবর্তন আনা হয়েছে। মিডফিল্ডে জায়গা হয়নি ভুটানের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করা সোহেল রানার, তার বদলে মোহাম্মদ হৃদয় খেলবেন।


রক্ষণে লেফটব্যাক তাজ উদ্দিনের পরিবর্তে একাদশে ফিরেছেন শাকিল আহাদ তপু। কাবরেরা সম্ভবত ৪-২-৩-১ ছকে খেলাবেন।


বাংলাদেশ একাদশ:

মিতুল মারমা (গোলকিপার), তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, শমিত সোম, মোহাম্মদ হৃদয়, সৈয়দ কাজেম শাহ কিরমানি, ফাহামেদুল ইসলাম ও রাকিব হোসেন।