মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমজাতীয়তারেক-ইউনূস বৈঠকে উপদেষ্টা পরিষদের সন্তুষ্টি, সমালোচনার জবাব সচিবালয়ে

তারেক-ইউনূস বৈঠকে উপদেষ্টা পরিষদের সন্তুষ্টি, সমালোচনার জবাব সচিবালয়ে

favicon
ভোরের আলো ডেস্ক:
তারেক-ইউনূস বৈঠকে উপদেষ্টা পরিষদের সন্তুষ্টি, সমালোচনার জবাব সচিবালয়ে

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো অসন্তোষ নেই বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “এ বিষয়ে কোনো রাজনৈতিক দলের কিছু বলার থাকলে তারা যেন সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে।”


রোববার (১৫ জুন), ঈদের পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এসময় উপদেষ্টা পরিষদের আরও তিন সদস্য উপস্থিত ছিলেন।


রিজওয়ানা হাসান বলেন, “সমস্যার সমাধান হয় সংলাপের মাধ্যমে। তাই কোনো সংবেদনশীল ইস্যুতে পাল্টাপাল্টি বিবৃতি নয়, বরং আলোচনাই সঠিক পথ।”


সড়ক পরিবহন ও বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির বলেন, এবারের ঈদযাত্রায় যানজটের অন্যতম কারণ ছিল ফিটনেসবিহীন গাড়ি চলাচল। তিনি জানান, এই ধরনের যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এইচ মুর্শিদ জানান, নারী নির্যাতন রোধে সরকার দৃশ্যমান ও নীতিনির্ধারক পদক্ষেপ নিতে যাচ্ছে। এতে নারী নির্যাতনের হার কিছুটা হলেও হ্রাস পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, “এ বছর কোরবানির পশু ছিল পর্যাপ্ত। প্রস্তুত পশুর তুলনায় কোরবানি হয়েছে কম। রাজনৈতিক কোরবানি না হওয়ায় এবার বড় গরুর চাহিদাও কমে গেছে।”


উপদেষ্টারা বলেন, দেশের বর্তমান সংকটগুলো সমাধানে সংলাপ ও বাস্তবভিত্তিক সিদ্ধান্তই একমাত্র পথ।