মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমজাতীয়নাসের রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

নাসের রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

favicon
ভোরের আলো ডেস্ক:
নাসের রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক


বিএনপি সরকারের সাবেক অর্থমন্ত্রী (প্রয়াত) এম সাইফুর রহমানের ছেলে ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য নাসের রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


রোববার (১৫ জুন) দুদকের একটি উচ্চপর্যায়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ইতোমধ্যে এক উপ-পরিচালককে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


দুদকের পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, বিএনপি সরকারের সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ অভিযোগের অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪; দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।


চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান শেষ করে প্রতিবেদন দাখিল করতে হবে।


উল্লেখ্য, নাসের রহমান ২০০১ সালে মৌলভীবাজার-৩ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন।