শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলা১৩ ইনিংস পর সেঞ্চুরি! গলে মুশফিকের ব্যাটে রানের ঝরো ধারা

১৩ ইনিংস পর সেঞ্চুরি! গলে মুশফিকের ব্যাটে রানের ঝরো ধারা

favicon
ভোরের আলো ডেস্ক:
১৩ ইনিংস পর সেঞ্চুরি! গলে মুশফিকের ব্যাটে রানের ঝরো ধারা


গলের স্মৃতিময় মাঠ যেন আবার ডেকে নিল মুশফিকুর রহিমকে। যেখানে একসময় ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন, সেখানেই ১৩ ইনিংস পর ফিরলেন রানের ধারায়। গল টেস্টের প্রথম দিনে দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নিয়েছেন নিজের টেস্ট ক্যারিয়ারের ১২তম শতক।


দিনের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। মাত্র ৪৫ রানে হারায় ৩ উইকেট। এমন পরিস্থিতিতে চতুর্থ ব্যাটার হিসেবে মাঠে নামেন অভিজ্ঞ মুশফিক। শুরু থেকেই ঠাণ্ডা মাথায় খেলতে থাকেন। সতীর্থ অধিনায়ক শান্তকে সঙ্গ দিয়ে গড়েন দৃঢ় জুটি।


গত বছর আগস্টে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রান করার পর থেকে মুশফিক টেস্টে ছন্দ হারিয়ে ফেলেছিলেন। এরপর টানা ১৩ ইনিংসে সর্বোচ্চ স্কোর ছিল মাত্র ৪০ রান। অবশেষে সেই রানের খরা কাটালেন গলের চেনা উইকেটে।


ধৈর্য ও শানিত কৌশলে খেলে ১৭৬ বলে তুলে নেন সেঞ্চুরি। এই ইনিংসে ৫টি চারের মার ছিল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩টি টেস্ট সেঞ্চুরি করা মুমিনুল হকের রেকর্ডে ভাগ বসাতে আর মাত্র এক সেঞ্চুরি দূরে এখন মুশফিক।


এর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও তুলে নেন সেঞ্চুরি। তিনি অপরাজিত আছেন ১৩২ রানে, ১৪ চার ও ১ ছক্কার সাহায্যে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ প্রথম ইনিংসে ৩ উইকেটে করেছে ২৮৪ রান। শান্ত ও মুশফিকের দুর্দান্ত জুটিতে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে টাইগাররা।