শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ৫ আগস্ট ‘ছাত্র-জনতার আন্দোলন দিবস’, থাকবে সরকারি ছুটি

৫ আগস্ট ‘ছাত্র-জনতার আন্দোলন দিবস’, থাকবে সরকারি ছুটি

favicon
ভোরের আলো ডেস্ক:
৫ আগস্ট ‘ছাত্র-জনতার আন্দোলন দিবস’, থাকবে সরকারি ছুটি


ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস হিসেবে প্রতি বছর ৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।


বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।


ফারুকী জানান, জুলাই মাসজুড়ে অভ্যুত্থান স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হয়ে চলবে ৫ আগস্ট পর্যন্ত, আর মূল আয়োজন শুরু হবে ১৪ জুলাই। তিনি বলেন, "যেভাবে সেই আন্দোলনে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, সেভাবেই এবারও কর্মসূচি হবে।"


ফারুকী আরও জানান, রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ আগস্টকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।


এছাড়া, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কে স্বায়ত্তশাসিত করার পরিকল্পনার কথাও জানান তিনি। বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার কাজ করবেন বলে জানিয়েছেন ফারুকী।