শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমলাইফস্টাইলবই খুললেই ঘুম? পড়াশোনায় মনোযোগ বাড়াতে জরুরি কিছু অভ্যাস
পরীক্ষার আগে ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য কার্যকর পরামর্শ

বই খুললেই ঘুম? পড়াশোনায় মনোযোগ বাড়াতে জরুরি কিছু অভ্যাস

favicon
ভোরের আলো ডেস্ক:
বই খুললেই ঘুম? পড়াশোনায় মনোযোগ বাড়াতে জরুরি কিছু অভ্যাস

বই ধরলেই যেন চোখে ভর করে ঘুম। মোবাইল স্ক্রিনে যতক্ষণ তাকিয়ে থাকেন, ঘুম আসে না। কিন্তু বই খুললেই সেই ঘুম যেন চোখে ঝাঁপিয়ে পড়ে! শিশু, কিশোর কিংবা বয়স্ক—অনেকেই এই সমস্যার মুখে পড়েন। বিশেষ করে পরীক্ষার সময় পড়ার টেবিলে বসা মানেই চোখের পাতায় ভার।


এই সমস্যার সমাধানে কিছু সহজ টিপস অনুসরণ করলে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা অনেক সহজ হতে পারে। আর এ টিপস কেবল শিক্ষার্থীদের জন্য নয়, অভিভাবকদের জন্যও উপকারী।


✅ কী করবেন?

পর্যাপ্ত ঘুম:

পড়ার সময় মনোযোগ ধরে রাখতে রুটিনমাফিক ঘুম খুবই জরুরি।


পড়ার সঠিক পরিবেশ:

শান্ত, পরিষ্কার, আলো-আলো একটি জায়গায় পড়তে বসুন। ঘর অন্ধকার না রেখে পর্যাপ্ত আলো ব্যবহার করুন।


জোরে জোরে পড়া:

ঘুম দূর করতে জোরে পড়ার অভ্যাস কার্যকর।


ছোট ছোট বিরতি:

একটানা না পড়ে ক্রিকেটের স্পেলের মতো পড়ুন। এতে মনঃসংযোগ বাড়ে।


শরীরচর্চা ও হালকা খাবার:

দেহ ফিট থাকলে মনও সতেজ থাকে। হালকা ও কম মসলাযুক্ত খাবার খান এবং প্রচুর পানি পান করুন।


অতিরিক্ত কমফোর্ট এড়িয়ে চলুন:

বিছানায় শুয়ে বা অতিরিক্ত আরামদায়কভাবে না বসে পড়ার চেষ্টা করুন।


হেডফোন ও গান নয়:

গান শুনতে শুনতে পড়লে মন পড়ার চেয়ে গানের দিকেই চলে যেতে পারে।


গ্রুপ স্টাডি:

একা পড়লে মন বিভ্রান্ত হতে পারে। বন্ধুদের সঙ্গে পড়লে আলোচনা ও আড্ডায় শেখার পরিবেশ তৈরি হয়।


এই সহজ কিছু পরিবর্তন পড়াশোনাকে আরও ফলপ্রসূ করতে পারে। বিশেষ করে পরীক্ষার সময় এসব অভ্যাস গড়ে তুললে পড়ায় মন বসবে, ঘুম কম আসবে এবং আত্মবিশ্বাস বাড়বে।