শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলালাওতারো-কারবনির গোলে ইন্টার মিলানের নাটকীয় জয়

লাওতারো-কারবনির গোলে ইন্টার মিলানের নাটকীয় জয়

favicon
ভোরের আলো ডেস্ক:
লাওতারো-কারবনির গোলে ইন্টার মিলানের নাটকীয় জয়


ফিফা ক্লাব বিশ্বকাপের ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছে তারা।


শনিবার (২১ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের লুমেন ফিল্ডে মুখোমুখি হয় দুই দল।


ম্যাচের ১১তম মিনিটেই চমক দেখায় জাপানি ক্লাবটি। কানেকোর ক্রস থেকে ওয়াটানাবের শট প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে গোল হয়ে যায়। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় উরাওয়া রেড ডায়মন্ডস এবং এই লিড নিয়েই বিরতিতে যায় তারা।


দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পাচ্ছিল না ইন্টার মিলান। অবশেষে ৭৮তম মিনিটে কর্নার থেকে উঁড়ে আসা বলে পা ছুঁইয়ে সমতা ফেরান আর্জেন্টাইন তারকা লাওতারো মার্টিনেজ।


ম্যাচ যখন ড্রয়ের দিকে যাচ্ছিল, তখনই ইনজুরি টাইমে জটলার মধ্যে থেকে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন ইন্টার মিলানের কারবনি।


এই জয়ে ই ‘গ্রুপে’ এক জয় ও এক ড্র মিলিয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মিলান। অন্যদিকে, টানা দুই ম্যাচে পরাজয়ের ফলে গ্রুপের তলানিতে রয়েছে উরাওয়া রেড ডায়মন্ডস।