শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলানেইমারের হৃদয়ের ডাকেই ফেরা, শেকড়ে ফিরে নতুন চুক্তি সান্তোসে

নেইমারের হৃদয়ের ডাকেই ফেরা, শেকড়ে ফিরে নতুন চুক্তি সান্তোসে

favicon
ভোরের আলো ডেস্ক:
নেইমারের হৃদয়ের ডাকেই ফেরা, শেকড়ে ফিরে নতুন চুক্তি সান্তোসে

শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে আরও ছয় মাসের জন্য চুক্তি নবায়ন করলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। নতুন চুক্তি অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সান্তোসেই থাকবেন তিনি।

মঙ্গলবার (২৪ জুন) ক্লাবের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরা ও নেইমারের বাবার মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরে সান্তোস ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়।

ব্রাজিলীয় সংবাদমাধ্যম গ্লোবো জানায়, সান্তোস শুরুতে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি নবায়নের চেষ্টা করেছিল এবং এ নিয়ে দুই পক্ষের আলোচনা বেশ কিছুদূর এগিয়েছিল। তবে শেষ পর্যন্ত আপাতত ছয় মাসের জন্য নতুন করে চুক্তিবদ্ধ হয়েছে তারা।

চুক্তি প্রসঙ্গে ক্লাবের ওয়েবসাইটে ৩৩ বছর বয়সী নেইমার বলেন, “আমি হৃদয়ের কথা শুনে এই সিদ্ধান্ত নিয়েছি। সান্তোস শুধু একটি ক্লাব নয়, এটি আমার ঘর, আমার শেকড়, আমার ইতিহাস ও জীবন। এখানেই আমি বড় হয়েছি এবং এখানেই প্রকৃত ভালোবাসা খুঁজে পাই।”

চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে সান্তোসে ফিরেছিলেন নেইমার। তখন থেকেই ক্লাবটির হয়ে ১২টি ম্যাচে অংশ নিয়ে করেছেন ৩টি গোল ও ৩টি অ্যাসিস্ট।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন নেইমার। ডিসেম্বর মাসে সান্তোসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হলে তিনি আবারও ফ্রি এজেন্ট হবেন। ফলে বিশ্বকাপের আগে ইউরোপে ফেরার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।