রংপুর এক্সপ্রেসে ধর্ষণের অভিযোগে এনাউন্সার গ্রেফতার
রংপুর এক্সপ্রেস ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ট্রেনের এনাউন্সার (পিএ অপারেটর) সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার (২৬ জুন) রাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নুল আবেদীন এই তথ্য জানান।
ঘটনাটি ঘটে ওইদিন সকালে, রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে। ভুক্তভোগী নারীর অভিযোগ, ট্রেন ছাড়ার আগে সাইফুল ইসলাম তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে ট্রেনে ওঠান। পরে সুযোগ বুঝে ট্রেনের টয়লেটে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি।
ঘটনার পরপরই ভুক্তভোগী ট্রেনে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে সাইফুলকে আটক করা হয় এবং ভিকটিমকে নিরাপত্তার জন্য হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।