শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলাশেষ ষোলো নিশ্চিত, ক্লাব বিশ্বকাপে শুরু নকআউট পর্ব

শেষ ষোলো নিশ্চিত, ক্লাব বিশ্বকাপে শুরু নকআউট পর্ব

favicon
ভোরের আলো ডেস্ক:
শেষ ষোলো নিশ্চিত, ক্লাব বিশ্বকাপে শুরু নকআউট পর্ব

শেষ হলো ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপপর্ব। ৩২ দল নিয়ে প্রথমবারের মতো শুরু হওয়া এই টুর্নামেন্ট থেকে ১৬ দলের বিদায় হয়েছে। এবার শুরু নকআউট পর্ব। শেষ ষোলোতে কে কার প্রতিপক্ষ, এক নজরে তা দেখে নেয়া যাক।

ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো দল নিশ্চিত হয়েছে।  ছবি: এক্স

ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো দল নিশ্চিত হয়েছে। ছবি: এক্স

খেলার সময়


১ মিনিটে পড়ুন

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো শুরু হচ্ছে শনিবার (২৮ জুন) থেকেই। শেষ ষোলোর প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিলের দুই ক্লাব বোতাফোগো এবং পালমেইরাস। তবে শেষ ষোলোর বেশকিছু ম্যাচের দিকে নজর থাকবে সকলের।




আরও পড়ুন: সালজবুর্গকে হারিয়ে শেষ ষোলোতে জুভেন্টাসকে পেল রিয়াল



২৯ জুন মেসির ক্লাব ইন্টার মায়ামি লড়বে পিএসজির বিপক্ষে। পিএসজি ছেড়েই ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন মেসি। এবার নিজের সাবেক ক্লাবের মুখোমুখি হবেন এলএমটেন। আর ২ জুন হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। গ্রুপপর্বে ব্রাজিলের ক্লাবগুলো দারুণ পারফর্ম করেছে। ফলে ৩০ জুন বায়ার্নের বিপক্ষে ফ্লামেঙ্গোর ম্যাচটিও উত্তেজনাপূর্ণ হবে। ১ জুলাই ইন্টার মিলানের মুখোমুখি হবে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।



ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর সূচি

 

তারিখ ম্যাচ

২৮ জুন বোতাফোগো-পালমেইরাস

২৯ জুন চেলসি-বেনফিকা

২৯ জুন পিএসজি-ইন্টার মায়ামি

৩০ জুন ফ্লামেঙ্গো-বায়ার্ন মিউনিখ

১ জুলাই ফ্লুমিনেন্স-ইন্টার মিলান

১ জুলাই ম্যানচেস্টার সিটি-আল হিলাল

২ জুলাই জুভেন্টাস-রিয়াল মাদ্রিদ

২ জুলাই মন্তেরে-বরুসিয়া ডর্টমুন্ডড