বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
হোমজাতীয়🔷 গঙ্গা পানিবণ্টনসহ ঝুলে থাকা ইস্যুতে ভারতের আলোচনার অপেক্ষা

🔷 গঙ্গা পানিবণ্টনসহ ঝুলে থাকা ইস্যুতে ভারতের আলোচনার অপেক্ষা

favicon
ভোরের আলো ডেস্ক:
🔷 গঙ্গা পানিবণ্টনসহ ঝুলে থাকা ইস্যুতে ভারতের আলোচনার অপেক্ষা

বাংলাদেশের সঙ্গে পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক গড়তে একটি অনুকূল পরিবেশে কাজ করতে প্রস্তুত রয়েছে ভারত—এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।


বৃহস্পতিবার (২৬ জুন) নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে ঝুলে থাকা বিভিন্ন ইস্যুর সমাধানের জন্য ভারত প্রস্তুত এবং আমরা অপেক্ষায় আছি।”


তিনি আরও জানান, ভারতের পক্ষ থেকে বাণিজ্য সম্পর্কিত যেসব সংশোধনী আনা হয়েছে, সেগুলো বাংলাদেশের পক্ষ থেকে ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক সম্মান নিশ্চিত করার আগ্রহের ভিত্তিতে করা হয়েছে।


গঙ্গা পানিবণ্টন চুক্তি ও অভিন্ন নদীগুলোর বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, “ভারত ও বাংলাদেশ ৫৪টি অভিন্ন নদীর পানি ভাগ করে নেয়। এসব বিষয়ে আলোচনা এবং সহযোগিতার জন্য আমাদের দ্বিপক্ষীয় কাঠামো হিসেবে যৌথ নদী কমিশন সক্রিয় রয়েছে। সেইসঙ্গে ভারত অভ্যন্তরীণভাবে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোর সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত অবস্থান নির্ধারণ করে।”


তিনি বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে একটি পারস্পরিক উপকারী সংলাপের মাধ্যমে অগ্রসর হতে চাই, তবে তার জন্য অনুকূল পরিবেশ জরুরি।”


এছাড়া ঢাকার খিলক্ষেতে একটি হিন্দু মন্দির ভাঙার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার মন্দির ধ্বংসের ঘটনাটিকে ‘অবৈধ ভূমি ব্যবহার’ হিসেবে উল্লেখ করেছে এবং নিরাপত্তা না দিয়েই মন্দির ভাঙার অনুমতি দিয়েছে। ফলে বিগ্রহ স্থানান্তরের আগেই তা ক্ষতিগ্রস্ত হয়েছে।”


তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান ও সম্পত্তি রক্ষা করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। এ ধরনের ঘটনা বারবার ঘটায় আমরা অত্যন্ত মর্মাহত।