বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিগণঅভ্যুত্থান ২০২৪’র বর্ষপূর্তিতে বিএনপির বিশেষ আলোচনা সভা,প্রধান অতিথি খালেদা জিয়া

গণঅভ্যুত্থান ২০২৪’র বর্ষপূর্তিতে বিএনপির বিশেষ আলোচনা সভা,প্রধান অতিথি খালেদা জিয়া

favicon
ভোরের আলো ডেস্ক:

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মানে বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করছে বিএনপি।


মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।


অনুষ্ঠান উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।