বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিনতুন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে খালেদা জিয়াকে চান পিনাকী ভট্টাচার্য

নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে খালেদা জিয়াকে চান পিনাকী ভট্টাচার্য

favicon
ভোরের আলো ডেস্ক:
নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে খালেদা জিয়াকে চান পিনাকী ভট্টাচার্য

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘নতুন বাংলাদেশ’-এর রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। তিনি মনে করেন, খালেদা জিয়ার হাতেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা নিরাপদ থাকবে।


সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে বেগম জিয়ার একটি ছবি শেয়ার করে তিনি লেখেন,

"নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সব সময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে।"


এর আগে একই রাতে অন্য একটি পোস্টে তিনি লেখেন,

“চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট? উত্তর পাইতে একটু অপেক্ষা করেন।”


পিনাকীর এই মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।