শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলাওয়ানডে অভিষেকে পারভেজ ও তানভীর, নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ

ওয়ানডে অভিষেকে পারভেজ ও তানভীর, নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ

favicon
ভোরের আলো ডেস্ক:
ওয়ানডে অভিষেকে পারভেজ ও তানভীর, নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ (মঙ্গলবার) মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে।


টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা।


এই ম্যাচ দিয়ে ওয়ানডে অধিনায়ক হিসেবে নতুন যাত্রা শুরু করছেন মেহেদী হাসান মিরাজ। একইসঙ্গে জাতীয় দলের জার্সিতে ওয়ানডে অভিষেক হচ্ছে দুই বাংলাদেশি ক্রিকেটার—উইকেটকিপার-ব্যাটসম্যান পারভেজ হোসেন এবং বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের।


শ্রীলঙ্কার পক্ষে অভিষেক হচ্ছে পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকের।


বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।


শ্রীলঙ্কা একাদশ:

নিশান মাদুস্কা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, ইশান মালিঙ্গা ও আসিতা ফার্নান্ডো।