শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলাবিশ্বমঞ্চে শক্তির লড়াই: কোয়ার্টারে মুখোমুখি ফ্লুমিনেন্স ও আল হিলাল

বিশ্বমঞ্চে শক্তির লড়াই: কোয়ার্টারে মুখোমুখি ফ্লুমিনেন্স ও আল হিলাল

favicon
ভোরের আলো ডেস্ক:
বিশ্বমঞ্চে শক্তির লড়াই: কোয়ার্টারে মুখোমুখি ফ্লুমিনেন্স ও আল হিলাল

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ (৪ জুলাই) মুখোমুখি হচ্ছে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সৌদি আরবের আল হিলাল। বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রত্যাশিত এই ম্যাচ।


চলতি মৌসুমে দুই দলই রয়েছে দুর্দান্ত ছন্দে। কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে সেমিফাইনালে জায়গা করে নিতে দুই দলই প্রস্তুত সর্বোচ্চ লড়াই দিতে।


ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে অভিজ্ঞ থিয়াগো সিলভার নেতৃত্বে গতি এনেছেন মার্টিনেলি ও বার্নাল, আর মাঝমাঠে আরিয়াস ও ননাতোর চতুর রসায়ন দলটিকে করেছে আরও গোছানো ও কার্যকর।


অন্যদিকে ইউরোপিয়ান তারকায় ভরপুর আল হিলাল আসছে আগ্রাসী কৌশল নিয়ে। তাদের লক্ষ্যও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা।


এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে either চেলসি অথবা পালমেইরাসের।