বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
হোমজাতীয়নির্বাচনে ভাঁওতাবাজি বরদাস্ত করবে না জনগণ: কুমিল্লায় জামায়াত আমির

নির্বাচনে ভাঁওতাবাজি বরদাস্ত করবে না জনগণ: কুমিল্লায় জামায়াত আমির

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচনে ভাঁওতাবাজি বরদাস্ত করবে না জনগণ: কুমিল্লায় জামায়াত আমির

আগামী জাতীয় নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, "জনগণ আর যেনতেন নির্বাচন চায় না।"


শনিবার (৫ জুলাই) সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।


ডা. শফিকুর রহমান বলেন, "আগামীতে যেকোনো ধরণের ফ্যাসিবাদ—নতুন হোক বা পুরাতন—তার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে।"


তিনি আরও বলেন, "সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে রাজনীতির নামে চাঁদাবাজি ও লুটপাট চলছে। আমি সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দিচ্ছি—সামলে নিন নিজেদের, না হলে জনগণই আপনাদের সামলাবে।"


এদিন আরও আগে আদর্শ সদর উপজেলার আলেকার চর এলাকায় অনুষ্ঠিত আরেকটি পথসভায়ও বক্তব্য রাখেন জামায়াতের এই শীর্ষ নেতা।