রবিবার , ২৫ অক্টোবর ২০২৬
রবিবার , ২৫ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › ড. ইউনূস মার্কিন স্বার্থ বাস্তবায়নে যুক্ত—মন্তব্য আনিস আলমগীরের

ড. ইউনূস মার্কিন স্বার্থ বাস্তবায়নে যুক্ত—মন্তব্য আনিস আলমগীরের

favicon
ভোরের আলো ডেস্ক:
ড. ইউনূস মার্কিন স্বার্থ বাস্তবায়নে যুক্ত—মন্তব্য আনিস আলমগীরের

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন স্বার্থ বাস্তবায়নের অংশীদার হিসেবে উল্লেখ করেছেন কলামিস্ট ও সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "ড. ইউনূস যে মার্কিন স্বার্থের সঙ্গে জড়িত, তা অস্বীকার করার কিছু নেই। তিনি নিজেও সেটা অস্বীকার করেন না।"


আওয়ামী লীগের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে করা অভিযোগ প্রসঙ্গে আনিস আলমগীর বলেন, “এই অভিযোগ একেবারেই অমূলক নয়। যদিও সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে।”


তিনি বলেন, “আপনি যদি জনগণের জন্য ভালো কাজ করেন, তাহলে কোনো বহিঃশক্তি মানুষকে রাস্তায় নামাতে পারবে না। কিন্তু সরকারের কর্মকাণ্ডই সেই রাস্তা তৈরি করে দিয়েছে। আর মার্কিনীরা সুযোগটা নিয়েছে। এটা গণতান্ত্রিক দেশগুলোতে তারা পারে না, কিন্তু অগণতান্ত্রিক পরিবেশে তাদের স্বার্থ রক্ষায় সুযোগ খোঁজে।”


এই প্রসঙ্গে আনিস আলমগীর বলেন, “বাংলাদেশেও যুক্তরাষ্ট্র এমন কিছু লোক পেয়েছে যারা তাদের স্বার্থ বাস্তবায়নে সহায়ক। ড. ইউনূস তাদের একজন। তিনি যে মার্কিনীদের পক্ষে কাজ করেন না, এমন দাবি জোর দিয়ে করেন না—কারণ সেটা তিনি নিজেই জানেন।”


জুলাই আন্দোলনে ড. ইউনূসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আনিস বলেন, “উনি বলেন, তিনি কিছুই জানতেন না। ঘুমিয়ে ছিলেন, হঠাৎ ছাত্ররা ডেকে তুলেছে। কিন্তু আন্দোলনকারী ছাত্ররাই বলছে, পুরো সময়জুড়েই ড. ইউনূসের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। এই দাবিগুলো থেকে বোঝা যায়, তিনি 'ভেরি মাচ ইনভলভড' ছিলেন এই আন্দোলনে।”


আনিস আলমগীর মনে করেন, আন্দোলনের পেছনে ড. ইউনূসের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, যদিও তিনি প্রকাশ্যে তা স্বীকার করেন না।