বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিনির্বাচনের আগে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’-এর দাবি জামায়াত নেতার

নির্বাচনের আগে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’-এর দাবি জামায়াত নেতার

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচনের আগে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’-এর দাবি জামায়াত নেতার

সোমবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। আগামী ১৯ জুলাই সেখানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ উপলক্ষে এ পরিদর্শন করেন তিনি।


তিনি বলেন, “সরকারের আচরণ ও ভূমিকা দেখে জনগণ নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশ্বস্ত হতে পারছে না।”


জাতীয় সমাবেশে দেশের সকল শ্রেণি-পেশার মানুষদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, “আমরা এই সমাবেশের মাধ্যমে সরকারকে জানাতে চাই—আগামী জাতীয় নির্বাচনের আগে একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। নির্বাচন পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে হওয়া, এবং নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার ও বিচার প্রক্রিয়া দৃশ্যমান হওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


তিনি আরও বলেন, সমাবেশের মাধ্যমে এসব দাবিই স্পষ্টভাবে তুলে ধরা হবে, যাতে জনগণের অধিকার ও ভোটের নিরাপত্তা নিশ্চিত হয়।