শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলাশ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল (১০ জুলাই) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।


এর আগে পূর্ণাঙ্গ সফরের টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর টাইগারদের সামনে মান বাঁচানোর শেষ সুযোগ হয়ে দাঁড়িয়েছে এই টি-টোয়েন্টি সিরিজ।

মঙ্গলবার সিরিজের শেষ ওয়ানডেতে ৯৯ রানে হেরে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ।


বুধবার সারাদিন বিশ্রাম শেষে রাত ৮টায় অনুশীলনে নামে টাইগাররা।

লিটন দাসের অধিনায়কত্বে এটি তার দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ।


এই ফরম্যাটে দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, অন্যদিকে টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশে ফিরেছেন।


ইনজুরির কারণে লঙ্কান শিবির থেকে ছিটকে গেছেন তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ওয়ানিন্দু হাসারাঙ্গা।


উল্লেখ্য, বাংলাদেশ ও শ্রীলঙ্কার শেষ ৫ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে টাইগাররা ২টিতে জয় পায়, বাকিতে হারে।

তবে সর্বশেষ মুখোমুখি ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারায় বাংলাদেশ।


/এমএইচআর/