বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিসরকার ব্যর্থ হলে আবার আন্দোলনের হুঁশিয়ারি দিল এনসিপি

সরকার ব্যর্থ হলে আবার আন্দোলনের হুঁশিয়ারি দিল এনসিপি

favicon
ভোরের আলো ডেস্ক:
সরকার ব্যর্থ হলে আবার আন্দোলনের হুঁশিয়ারি দিল এনসিপি

দেশ গড়ার বার্তা’ নিয়ে পদযাত্রা চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ১০ম দিনে বৃহস্পতিবার (১০ জুলাই) মাগুরা ও নড়াইল জেলায় পথসভা করেছে তারা।


মাগুরার আসাদুজ্জামান সড়কে আয়োজিত পথসভায় বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে অতীতে ফ্যাসিবাদের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচার এবং সংস্কার জরুরি। পাশাপাশি একটি নতুন সংবিধান প্রণয়নও প্রয়োজন।”


তিনি আরও বলেন, “যে কোনো আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনীতি গড়ে তুলতে হবে। আগামী ৩ আগস্টের মধ্যে সরকার যদি ‘জুলাই ঘোষণাপত্র’ দিতে ব্যর্থ হয়, তবে আমরা আবার আন্দোলনে নামবো।”


পথসভা ও যাত্রাপথে এনসিপি নেতারা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। মাগুরার বিভিন্ন এলাকায় তাদের পদযাত্রা ঘিরে স্লোগানে মুখর ছিল পরিবেশ। দলীয় নেতাদের দাবি, জনগণ তাদের শুভকামনা জানাচ্ছে এবং সরাসরি মতামতও দিচ্ছে।


দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “মানুষ আমাদের গ্রহণ করছে। তারা যেমন প্রশংসা করছে, তেমনি আমাদের সীমাবদ্ধতাও তুলে ধরছে। যা আগে কোনো দলের সঙ্গে ভাগাভাগি করেনি তারা।”


এনসিপি নেত্রী তাসনিম জারা বলেন, “জনগণের ভালোবাসা আমাদের জন্য অত্যন্ত অর্থবহ।”


আগামী শুক্রবার কর্মসূচির ১১তম দিনে পদযাত্রা যাবে যশোর ও সাতক্ষীরা জেলায়।


/এমএইচআর/