বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিতারেক রহমানের জীবন হুমকির মুখে: বিএনপির অভিযোগ

তারেক রহমানের জীবন হুমকির মুখে: বিএনপির অভিযোগ

favicon
অনলাইন সংস্করণ
তারেক রহমানের জীবন হুমকির মুখে: বিএনপির অভিযোগ

জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, "ওদের আসল কাজ লম্বা লম্বা কথা বলা আর সুকৌশলে চাঁদা তোলা। যদিও ওরা বলে হাদিয়া। দেশের বড় বড় ব্যবসায়িক গ্রুপ থেকেও চাঁদা নেয়। এখন তাদের একমাত্র মাথাব্যথার কারণ হচ্ছে বিএনপি। বিএনপিকে শেষ করতে পারলে তারা রাজত্ব করবে।"


সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।


মির্জা আব্বাস বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন আজ হুমকির মুখে। তারা তাকে সহ্য করতে পারে না। তবে আমরা মনে করি, তারই নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিএনপি ছাড়া সম্ভব নয়।"


তিনি আরও বলেন, "জামায়াত, চরমোনাই বা এনসিপি— কারও কথায় বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। জনগণকে যেকোনো বিষয়ের গভীর বিশ্লেষণ করতে হবে। বিএনপিকে অযথা কাঠগড়ায় দাঁড় করানো হলে সেটাও যাচাই করতে হবে।"


এ সময় মির্জা আব্বাস অভিযোগ করেন, "বিএনপির কাঁধে ভর করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দলে ঢোকার চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।"