শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলাবার্সেলোনায় সুইডিশ উইঙ্গার রুনি বার্দগি, চার বছরের চুক্তি

বার্সেলোনায় সুইডিশ উইঙ্গার রুনি বার্দগি, চার বছরের চুক্তি

favicon
অনলাইন সংস্করণ
বার্সেলোনায় সুইডিশ উইঙ্গার রুনি বার্দগি, চার বছরের চুক্তি

১৯ বছর বয়সী সুইডিশ উইঙ্গার রুনি বার্দগিকে দলে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে এই তরুণ প্রতিভাকে দলে নিতে ঠিক কত টাকা ট্রান্সফার ফি গুনতে হয়েছে, তা জানায়নি কাতালান ক্লাবটি।

কুয়েতে জন্ম নেওয়া রুনি বার্দগি এফসি কোপেনহেগেন থেকে বার্সায় যোগ দিচ্ছেন চার বছরের চুক্তিতে। নতুন এই চুক্তি অনুযায়ী ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত হ্যান্সি ফ্লিকের দলের হয়ে খেলবেন তিনি।

২০২০ সালে কোপেনহেগেনের বয়সভিত্তিক দলে যোগ দিয়েছিলেন বার্দগি। মাত্র দুই বছরের মধ্যেই তিনি মূল দলে জায়গা করে নেন। কোপেনহেগেনের হয়ে খেলেছেন ৮৪টি ম্যাচ, করেছেন ১৫টি গোল এবং একবার সহায়তা (অ্যাসিস্ট) করেছেন। এই সময়ের মধ্যে তিনটি ডেনিশ লিগ শিরোপা ও দুটি ডেনিশ কাপ জিতেছেন এই তরুণ ফুটবলার।