সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমরাজনীতি“দল নিয়ন্ত্রণ করতে পেরেছি, ক্ষমতা পেলে দেশও পারব”— জামায়াত আমির ডা. শফিকুর রহমান

“দল নিয়ন্ত্রণ করতে পেরেছি, ক্ষমতা পেলে দেশও পারব”— জামায়াত আমির ডা. শফিকুর রহমান

favicon
অনলাইন সংস্করণ
“দল নিয়ন্ত্রণ করতে পেরেছি, ক্ষমতা পেলে দেশও পারব”— জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী দলকে সফলভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে, তাই ভবিষ্যতে ক্ষমতা পেলে দেশও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারবে।


শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জামায়াতের রুকন সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।


তিনি বলেন,

“পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম। আমরা ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে সঙ্গে চাই। জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিকদের সঙ্গে নিয়ে আমাদের পথচলা।”


সরকার ও বিচার ব্যবস্থার সমালোচনা করে জামায়াত আমির বলেন,

“গত ১৫ বছরে এই দেশ বিচার নয়, বরং প্রহসন দেখেছে। অথচ জামায়াত গত ৫৪ বছরে দেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি।”


তিনি আরও দাবি করেন, দলকে সফলভাবে সংগঠিত ও নিয়ন্ত্রণ করা হয়েছে, এবং সে অভিজ্ঞতা নিয়েই রাষ্ট্র পরিচালনায়ও সক্ষমতা রয়েছে জামায়াতের।