রবিবার , ২৫ অক্টোবর ২০২৬
রবিবার , ২৫ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে সমস্যা কমবে: বিএনপি মহাসচিব

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে সমস্যা কমবে: বিএনপি মহাসচিব

favicon
অনলাইন সংস্করণ
ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে সমস্যা কমবে: বিএনপি মহাসচিব

বিএনপি ক্ষমতায় যেতে অস্থির নয় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে। ফেব্রুয়ারির মধ্যেই যদি নির্বাচন হয়, তাহলে অনেক সমস্যার সমাধান সম্ভব হবে।


বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


সংস্কার নিয়ে তিনি বলেন, ১২টি মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে একমত হয়েছে। বাকিগুলোর বিষয়ে ঐকমত্যের চেষ্টা চলছে। যেগুলোতে ঐক্য হবে না, তা বাদ দিয়েই সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত।


গণতন্ত্রে সীমাবদ্ধতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, "গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ি হলেও তার একটা সীমা থাকা উচিত। না হলে ভবিষ্যতে তিক্ততা বাড়বে।"


জুলাই-আগস্টে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।