সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমরাজনীতিহার্টে ব্লক, বাইপাস সার্জারির জন্য হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

হার্টে ব্লক, বাইপাস সার্জারির জন্য হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

favicon
অনলাইন সংস্করণ
হার্টে ব্লক, বাইপাস সার্জারির জন্য হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। চিকিৎসকের পরামর্শে আগামী শনিবার (২ আগস্ট) তার বাইপাস সার্জারি করা হবে বলে জানিয়েছে দলটি।


বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এক বিবৃতিতে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, বর্তমানে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ডা. শফিকুর রহমান।


দ্রুত আরোগ্য লাভ এবং সফল অস্ত্রোপচারের জন্য দেশ-বিদেশের দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের কাছে দোয়ার অনুরোধ করেছেন তিনি।


তিনি বলেন, “প্রিয় রাহবারের সুস্থতার জন্য আমরা সবাই নফল সালাত, রোজা এবং দান-সদকার মাধ্যমে দোয়া করবো। আসন্ন জুমার দিনেও মসজিদে-মসজিদে দোয়ার আয়োজন করা যেতে পারে।”


দলীয় সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। এরপর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার উন্নতি হলে হাসপাতাল ত্যাগ করলেও তিনি নিয়মিত ফলোআপে ছিলেন।


সবশেষ গত ২৯ জুলাই এনজিওগ্রাম করার পর তার হার্টের তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ে। এজন্যই চিকিৎসকেরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন।