বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিভোট ডাকাতির সঙ্গে জড়িতদের ইসিতে বহাল—উদ্বেগে এনসিপি

ভোট ডাকাতির সঙ্গে জড়িতদের ইসিতে বহাল—উদ্বেগে এনসিপি

favicon
অনলাইন সংস্করণ

বিগত নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগে জড়িত নির্বাচন কমিশনের (ইসি) কিছু কর্মকর্তা এখনও বহাল থাকায় উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল কনসারভেটিভ পার্টি (এনসিপি)। তবে ইসিকে সংশোধনের সুযোগ দিচ্ছে দলটি—এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।


রোববার (৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে দলীয় নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দেয় এনসিপি। নথি জমা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠকে বসেন তারা।


বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “ইসি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে—এই প্রত্যাশা আমাদের। এখন পর্যন্ত ইসি মেরুদণ্ডহীন ভূমিকা পালন করছে বলেই মনে হচ্ছে।”


তিনি আরও জানান, প্রবাসীদের ভোটাধিকার, নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের সম্ভাবনা ও সচেতনতা সৃষ্টিসহ নানা বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।


এনসিপির নেতাকর্মীরা জানান, নিবন্ধনের প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব নথিপত্র জমা দিয়েছে দলটি। এখন ইসি’র কাছ থেকে ইতিবাচক অগ্রগতি আশা করছেন তারা।