আশুলিয়ায় ৬ আন্দোলনকারী হত্যায় আজ অভিযোগ গঠনের শুনানি
আশুলিয়ায় থানার সামনে গুলি করে ছয়জন আন্দোলনকারীকে হত্যার পর তাদের লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ এ শুনানি অনুষ্ঠিত হবে। মামলাটিতে মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার ৮ জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আসামিরা হলেন:
-
মো. শহিদুল ইসলাম (সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল)
-
আবদুল্লাহিল কাফী (সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা জেলা)
-
মো. আরাফাত হোসেন (সাবেক পরিদর্শক, গোয়েন্দা পুলিশ উত্তর)
-
আবদুল মালেক (সাবেক উপপরিদর্শক, আশুলিয়া থানা)
-
আরাফাত উদ্দীন
-
কামরুল হাসান
-
শেখ আবজালুল হক ও মুকুল চোকদার (সাবেক কনস্টেবল)
এছাড়া মামলার আরও আট আসামি পলাতক। তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা।
পলাতকদের অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া চালাতে ট্রাইব্যুনাল তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত দুই আইনজীবী নিয়োগ দিয়েছেন।